
রাজীবপ্রধান,গাজীপুরঃ- গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহবায়কও সাবেক সাধারন সম্পাদক এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য মোঃমোস্তাফিজুর রহমান বুলবুল গত ৬/৪/২১ ইং রাত ১২ টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন।”ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন”।
তাহার মৃত্যুতে মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, জেলা আওয়ামীলীগের সভাপতি, আলহাজ্ব এডঃআ.ক.ম মোজাম্মেল হক এম.পি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এম.পি গাজীপুর ৩ সহ জেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সংঘটনের নেতা কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন তারা।সেই সাথে মহান আল্লাহ তা’য়ালা যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এ কামনা করেছেন তারা,।
এবিষয়টি নিশ্চিত করেছেন,মোঃদেলোয়ার হোসেন দেলু দপ্তর সম্পাদক,গাজীপুর জেলা আওয়ামীলীগ। আজ বুধবার বেলা ১২ টায় শ্রীপুর উপজেলা আওয়মীলীগ কার্যালয়ে মরদেহ নেওয়া হবে। বেলা ২ টায় মাওনা স্কুল মাঠে প্রথম ও বিকেল ৫ টায় শৈলাট স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার বাবা প্রয়াত উপজেলা চেয়ারম্যান কাজীম উদ্দিনের কবরের পাশে দাফন কারা হবে।





