

মোঃখায়রুল ইসলাম (হৃদয়)গজারিয়া,মুন্সিগঞ্জ ঃ
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় এর সুবর্ণজয়ন্তী উৎসব-২০২২ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেন ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। আজ রোজ শুক্রবার সকাল থেকে উক্ত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে উপস্থিতর ছিলেন মাননীয় সংসদ সদস্য মুন্সীগঞ্জ -৩ ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাড. মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. শাহজাহান শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের প্রফেসর প্রফেসর ড. মোঃ আতাউর রহমান মিয়াজী, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক এন ডি সি, এ এফডব্লিউসি, পি এস সি এমফিল ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিরুল ইসলাম শিকদার, গজারিয়া উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান মোঃ রেফায়েত উল্লাহ খান তোতা ( সিআইপি ), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রনালয় এর উপ-সচিব মুহাম্মদ মাহবুবুলহক, টেঙ্গারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুল হাছান ফরাজী সহ প্রমুখ।১৯৭১ থেকে ২০২১ সাল পর্যন্ত এ বিদ্যাপীঠ থেকে বের হওয়া সকল নবীণ ও প্রবীণ ছাত্র-ছাত্রী শিক্ষকদের যেন মিলন মেলায় মুখরিত হয় এ বিদ্যাপীটির মাঠ প্রাঙ্গন। ছাত্র-শিক্ষক একে অপরের সাথে অনেক দিনপর দেখা হলে কুশল বিনিময় করেন, এ বিদ্যাপীঠ এর সাথে মিশে থাকা তাদের জীবনের অনেক স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে যায়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেন সবাইকে অনার্স-মাস্টার্স করতে হবে না। কারিগরি শিক্ষা ও গ্রহণ করারদিকে মনোযোগ দিতে হবে।





