নতুন প্রজন্মকে গড়ার লক্ষ্যে রাজু আহম্মেদ’কে মেম্বার হিসেবে দেখতে চায় এলাকাবাসী

0
17

গজারিয়া, মুন্সিগঞ্জ প্রতিনিধি :

আসন্ন ভবেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডে জনগনের সেবক হিসাবে মানবতার ফেরিওয়ালা রাজু আহম্মেদ ( বাবু ) কে দেখতে চায় এলাকার মানুষ ” যুব সমাজকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ সমাজ গড়তে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যুব সমাজের প্রতিনিধি হিসেবে ২ নং ওয়ার্ডে মেম্বার হিসেবে এলাকাবাসি এমন কাউকে চাই যিনি যুবসমাজের উন্নয়ন এবং নিরাপদ সমাজ গড়তে কাজ করবেন।

বিগত সময়ে যুব সমাজ তথা সকল সামাজিক কর্মকান্ড সামনে থেকে নেতৃত্ব দিয়ে যুব সমাজকে সামাজিক উন্নয়নে কাজে লাগিয়েছেন তিনি আর কেউ নন এলাকার ছোট থেকে বড় সকলের প্রিয় রাজু আহম্মেদ। সেক্ষেত্রে ” রাজু আহম্মেদ ” কে ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী করা এবং নির্বাচিত করা যুবসমাজের প্রাণের দাবী। উনার নেতৃত্বে খেলাধুলা সহ সকল সামাজিক কর্মকান্ডে যুব সমাজ আরো এগিয়ে যাবে সেই আশা করি। রাজু আহম্মেদ বলেন আমি নির্বাচিত হলে ২ নং ওয়ার্ড কে একটি আধুনিক ও সুন্দর ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো এবং যুবসমাজকে মাদক থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করব। তাই আগামী নির্বাচনে ২ নং ওয়ার্ডের সাদা মনের অধিকারী সকলের প্রিয় রাজু আহম্মেদকে প্রার্থীহিসাবে দেখতে চাই এলাকাবাসী।