মাওনা হাইওয়ে পুলিশের ওপেন হাউজ-ডে পালিত!

0
41

গাজীপুর প্রতিনিধিঃ“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগান কে ধারণ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং নিরাপদে পথ চলতে জন-সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করেছে মাওনা হাইওয়ে খানা পুলিশ।

মাওনা হাইওয়ে পুলিশের ওপেন হাউজ-ডে পালিত!
মাওনা হাইওয়ে পুলিশের ওপেন হাউজ-ডে পালিত!

মঙ্গলবার(৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাওনা হাইওয়ে থানা প্রাঙ্গনেএই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মাহতাব উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাওনা চৌরাস্তায় যানজট নিরসনে তাকওয়া পরিবহন কে নিয়ম মেনে নির্ধারিত স্থানে পার্কিং করে যাত্রী ওঠানামা করা। মহাসড়ক থেকে সিএনজি স্টেশন সরিয়ে নিয়ে অন্যত্র স্থাপক করা। এবং সকলকেই সড়ক পরিবহন আইন মেনে চললে মাওনা চৌরাস্তা সহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শৃঙ্খলা ফিওে আসবে।

বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর আওয়ামীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, শ্রীপুর পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ, শ্রীপুর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, খোন্দকার আবুল কালাম, গাজীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ।সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখছেন, দৈনিক যুগান্তর শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক, সাংবাদিক জামাল উদ্দিন, এশিয়ান টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান।

সভাপতরি বক্তব্যে ওসি কামাল হোসেন বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মাওনা হাইওয়ে থানা পুলিশ সকল ধরনের প্রদক্ষেপ হাতে নিয়েছে। মাওনা চৌরাস্তায় যানজট নিরসনে তাকওয়া পরিবহন কে নিয়ম মেনে নির্ধারিত স্থানে পার্কিং করে যাত্রী ওঠানামা করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই মহাসড়ক থেকে একটি সিএনজি স্টেশন অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। বাকী গুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রভাতী পরিবহন শ্রমিক নেত্রীবৃন্দ, তাকওয়া পরিবহন শ্রমিক নেত্রীবৃন্দ, মাওনা চৌরাস্তা ট্রাক ফেডারেশনের নেত্রীবৃন্দ সহ বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেত্রীবৃন্দ। স্থানীয় মোটরচালক, শ্রমিক,রিক্সা, ভ্যান, সিএনজি চালিত অটোরিক্সা চালক, মাওনা হাইওয়ে থানার সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।