ভিকটিম তানজিনা (১১) এর অভিভাবকের সন্ধান চায় পুলিশ

0
22

এস.এম. ইমাদ আহমদ, বিশেষ প্রতিনিধি ::আজ ০৬/০৭/২০২০খ্রি: বিকাল অনুমান ৫:১০ ঘটিকায় ভিকটিম তানজিনা বেগম (১১) পিতা- হারুন, মাতা- হাজেরা বেগম, সাং- গাজীপুর চৌরাস্তার মুখ,

ভিকটিম তানজিনা (১১) এর অভিভাবকের সন্ধান চায় পুলিশ
ভিকটিম তানজিনা (১১) এর অভিভাবকের সন্ধান চায় পুলিশ

২নং গেইট, থানা-অজ্ঞাত, জেলা-গাজীপুর’কে দক্ষিণ সুরমা থানাধীন হাজরাই বাইপাস পয়েন্টে একা-একা ঘুরাঘুরি করা অবস্থায় জনৈক মুহিবুল ইসলাম আফতাব (৫৫) পিতা-মৃত সোবা মিয়া ও মো: ময়নুল ইসলাম (৩৫) পিতা-মোঃ আজাদ মিয়া, উভয় সাং- লামা হাজরাই, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট’দ্বয় তাহাকে দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলে, সে জানায় গত

৩০/০৬/২০২১খ্রিঃ তারিখ তাহার বাবা-মায়ের সাথে সিলেট মাজার জিয়ারতে আসে। পরবর্তীতে ০১(এক) দিন পর সে মাজার হইতে তাহার বাবা-মায়ের নিকট হইতে আলাদা হইয়া পড়ে এবং সে মাজারের আশ-পাশে তাহার বাবা-মাকে খুঁজতে থাকে। তাহার বাবা-মাকে না পাইয়া কয়েকদিন সে হযরত শাহজালাল (রহ:) মাজারের মহিলা এবাদত খানায় অবস্থান করে।

সে উল্লেখিত ঠিকানা ব্যতীত আর কিছু বলতে পারে না। জনৈক মুহিবুল ইসলাম আফতাব ও মো: ময়নুল ইসলাম ভিকটিমের নিরাপত্তার স্বার্থে দক্ষিণ সুরমা থানায় নিয়ে আসেন। বর্তমানে ভিকটিম তানজিনা বেগম দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেক্স এর হেফাজতে আছে।

তাহার অভিভাবকের সন্ধানের জন্য সকলের সহযোগীতা কামনা করছি। ভিকটিম সম্পর্কে সহায়তা দানে দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট (অফিসার ইনচার্জ মোবাইল নম্বর-০১৩২০-০৬৭৬৮৮ অথবা ডিউটি অফিসার মোবাইল নম্বর-০১৩২০-০৬৭৬৯৩) এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।