
সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আজ কঠোর লকডাউনের শুরু থেকেই নারায়ণগঞ্জে ছিলো প্রসাশনের কঠোর নজরদারি। স্থলপথের পাশাপাশি নৌপথেও ছিলো ভ্রাম্যমাণ মেজিষ্ট্রেট, সেনাসদস্য, পুলিশ সদস্য। স্বাস্থ্যবিধি মেনেই নদী পারাপার হয় কিনা সেটাই দেখা হচ্ছে। জরুরী কাজ ছাড়া কেউ বের হলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। দেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৪৩ জন, যা কিনা সর্বোচ্চ ছিলো। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ শহরে কঠোর নজরদারিতে আছে প্রসাশন।





