নারায়ণগঞ্জে করোনায় ঝড়লো আরো ১টি প্রান, আক্রান্ত হলো ১৯৬ জন

0
4

সোহেল আহমেদ ভূঁইয়া, #নারায়ণগঞ্জ প্রতিনিধি :  #করােনা #ভাইরাসের সংক্রমন রােধে নারায়ণগঞ্জসহ সাড়াদেশে চলছে কঠোর বিধিনিষেধ, গত ২৩ জুলাই থেকে পালন করা হচ্ছে #কঠোর #বিধিনিষেধ।

এদিকে, স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নারায়ণগঞ্জে সংক্রমন যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যা, এতে ভয়াবহ রূপ নিচ্ছে করােনার দ্বিতীয় ঢেউ। নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ১৯৬জনসহ মােট ১৮ হাজার ২শ’৫৫ জন করােনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে নতুন করে ১জন নারীর মৃত্যু হয়, এ নিয়ে জেলায় ২৫০ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (২৫জুলাই) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ তাদের দৈনিক প্রতিবেদনে এমন চিত্র দেখা যায়। ২৪ জুলাই থেকে ২৫জুলাই সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৭৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মােট ১ লাখ ৩০ হাজার ৮শ’৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

নতুন করে আড়াইহাজারে ২ জন, বন্দরে ২১ জন, এনসিসি এলাকায় ৮০ জন, রূপগঞ্জে ৯ জন, সদর উপজেলায় ৬৩ জন, সােনারগাঁও এলাকায় ২১জন আক্রান্ত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ যাবৎ আড়াইহাজারে মােট আক্রান্ত ১হাজার ১শ’৮৩জন ও মারা গেছেন ৪ জন।

বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১হাজার ৬শ’৪৭জন ও মারা গেছেন ১৩ জন। এনসিসি এলাকায় মারা গেছেন ১শ’২৫জন ও আক্রান্ত হয়েছে ৬ হাজার ৬শ’ ৩৫জন। রূপগঞ্জে মারা গেছেন ১৫ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২শ’ ৬জন।

অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৪ ও আক্রান্ত ৩ হাজার ৭শ’৮৩জন এবং সােনারগায়ে আক্রান্ত ১ হাজার ৮শ’১জন ও মারা গেছেন ৪৬জন।