
সোহেল আহমেদ ভূঁইয়া, স্টাফ রিপোর্টার – নারায়ণগঞ্জ:
আজ ০৯.০৫.২০২১ইং, রোজ- রবিবার, ২৬শে রমজান ১৪৪২ হিজরী, সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলার, ফতুল্লা থানার, কাশীপুর ইউনিয়নের হোসাইনীনগর এলাকার পরিচিত সংগঠন হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাব এর উদ্দ্যেগে “ঈদ সামগ্রী” বিতরণ করা হয়েছে। ২০২০ইং সালের সেপ্টেম্বর মাসে এই মানবিক সংগঠন এর যাত্রা শুরু হয়।
স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী, চাকুরীজিবী, ব্যবসায়ী, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তি, শিহ্মক, ডাক্তার সহ বহু পেশার মানুষের দ্বারা মানবিক এই সংগঠনটি তাদের কাজ সম্পাদন করে থাকে। প্রথমেই তারা রক্তদান কর্মসূচি পালন করে, যা কিনা এখনো অব্যাহত আছে। তারা এই সংগঠন থেকে ২০০ জনকে রক্ত দিয়েছে।
এছাড়াও তারা রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিকস পরীহ্মাও বিনামূল্যে করেছে। করোণাকালীন সময়ে তারা করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের দাফন কাজ ও করেছে, এতিম ছাত্রদেরকে রান্না করা খাবার বিতরণ সহ মানবিক সকল কাজেই এই সংগঠন পাশে ছিলো।
তারই ধারাবাহিকতায় আজ দুঃস্থ বেশ কিছু পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। এই ঈদ সামগ্রীতে ছিলো ১টি মুরগী, ১লিটার তেল, মুগ ডাল, ২ ধরনের সেমাই, চিনি, দুধ. পোলাও চাল।
সংগঠনটি থেকে জানানো হয়েছে আগামেতে তারা আরো অনেক কিছু করতে চায় সমাজের গরীব-অসহায় মানুষদের জন্য। আজকের এই অনুষ্ঠানে সংগঠনটির এডমিন প্যানেল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
পরিশেষে হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের সুযোগ্য এডমিন ও রক্তযোদ্ধা সোহেল রানা মোনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি করেন।





