তিন মাসের অন্তঃসত্তা আকলিমা বেগমের উপর হামলা পেটে লাথি মেরে গর্ভপাত।

0
9

রাজীবপ্রধান, শ্রীপুর-গাজীপুরঃ– গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন বরমী ইউনিয়নের দরগার চালা গ্রামের আকাম উদ্দিনের মেয়ে আকলিমা বেগম (২২) কে জমি সংক্রান্ত জেরে অতর্কিত হামলা করে এবং পেটে সজুরে লাথিমেড়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা ।

তিন মাসের অন্তঃসত্তা আকলিমা বেগমের উপর হামলা পেটে লাথি মেরে গর্ভপাত।
তিন মাসের অন্তঃসত্তা আকলিমা বেগমের উপর হামলা পেটে লাথি মেরে গর্ভপাত।

অভিযোগ সুএে জানাযায়, জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবত বাদী আকলিমা বেগমের স্বামী হালিম উদ্দিন ও তার পরিবারের সাথে শত্রুতা পোষণ করে আসছিলেন বিবাদীগন। গত ২৪ জুলাই বিবাদী রফিক ও তার বোন রিনাসহ তাদের পালিত সন্ত্রাসী বাহিনী নিয়ে হালিম উদ্দিনের জমি জোর করে জবর দখলের চেষ্টা করে যার দরুন ঐদিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

তারপর থেকেই বিবাদীদ্বয় ক্ষীপ্ত হয়ে এরকম সন্ত্রাসী হামলার ঘটনা ঘটায়। ঘটনার বিষয়ে বাদীনি আকলিমা বেগম জানান, ৮আগষ্ট হামলার ঘটনার দিন অনুমান বিকাল ৫ঃ৩০মিনিটের দিকে বিবাদী রফিকের বাড়ির পূর্ব পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় রফিক ও তার বোন রিনা সহ দলবল নিয়ে আমাকে ও আমার স্বামীকে মারতে শুরু করে এবং আমাকে অর্ধবছর করে ফেলে আমার পেটে সজুরে লাথি মারে রফিক।বর্তমানে আমি ৩মাসে অন্তঃসত্ত্বা।

লাথির আঘাতে আমি পাটিতে পরে গেন হারাই পরে আশেপাশের লোকজনের সহায়তায় আমাকে হাসপাতালে নেয়া হয়। এমতাবস্থায় গর্ভে থাকা তিন মাসের সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আকলিমা বেগম। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন আকলিমা বেগম।

অভিযোগের বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।