ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন ।

0
10

মোঃ খায়রুল ইসলাম হৃদয়,গজারিয়া,মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়ায় ছোট ভাই মোঃ হৃদয় সরকারের (৩০) লাঠির আঘাতে বড় ভাই মাসুম সরকারের (৩৫) খুন হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন ।
ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন ।

গতকাল,গজারিয়া উপজেলায় বাউশিয়া ইউনিয়নে ছোট বসুরচর গ্রামের খলিলুর রহমান সরকার এর ছোট ছেলে মোঃ হৃদয় সরকার (৩০) পারিবারিক বিরোধের জের ধরিয়া -০৭ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় তাহার আপন বড় ভাই মাসুম সরকার (৩৫) কে তাহার নিজ বাড়ীতে কাঠের ডাসা দিয়া অমানবিক ভাবে পিটাইয়া গুরুতর রক্তাক্ত জখম করিলে তাৎক্ষনিক ভিকটিম মাসুম সরকার অচেতন হইয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।

ভিকটিম মাসুম এর স্বজনরা তাহাকে মুমূর্ষ অবস্থায় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া যাওয়ার জন্য রওনা হইলে পথিমধ্যে সে মৃত্যুবরণ করে। উক্ত ঘটনার সংবাদ প্রাপ্তি সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌছাইয়া মৃতার লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। উক্ত ঘটনার বিষয়ে ভিকটিম মাসুম সরকার এর স্ত্রী কাকুলি (২৫) বাদী হইয়া গজারিয়া থানায় এজাহার দায়ের করিলে আসামীর বিরুদ্ধে গজারিয়া থানার মামলা নং-০৬, তারিখ-০৮/০৯/২০২১খ্রিঃ, ধারা-৩০২ পেনাল কোড রুজু করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিন। তিনি জানান, ঘটনার পর পরই আসামী পলাতক। আসামী গ্রেফতারের জোর চেষ্টা অব্যহত আছে।