চতুর্থ দিনের মাথায় পদ্মা সেতুর ১০ নাম্বার পিলারে আবারও ফেরির ধাক্কা।

0
51

মোঃ খায়রুল ইসলাম হৃদয়, মুন্সিগঞ্জ:তিন দিন যেতে না যেতে আবারও পদ্মা সেতুর পিলারে ধাক্কা।গত সোমবার পদ্মা সেতুর এ দশ নাম্বার পিলারে ধাক্কা দিয়েছিয়ে ছিলো রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।

চতুর্থ দিনের মাথায় পদ্মা সেতুর ১০ নাম্বার পিলারে আবারও ফেরির ধাক্কা।
চতুর্থ দিনের মাথায় পদ্মা সেতুর ১০ নাম্বার পিলারে আবারও ফেরির ধাক্কা।

আজ রোজ শুক্রবার১৩/০৮/২০২১ইং সকাল পৌনে সাতটার দিকে কাকোলি নামে একটি ফেরি বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের উর্ধ্বেসে রওনা হলে নদীতে প্রচন্ড স্রোত এবং ভাতাসের কারনে পদ্মা সেতুর দশ নাম্বার পিলারে সাথে ধাক্কা দেয়।

কাকোলির চালক ছিলেন মোঃবাদল হোসেন। তিনি জানান, ফেরিটি সকাল পনে সাতটার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ার উর্ধ্বেসে যাত্রা শুরু করে, পদ্মার প্রচন্ড স্রোত এর কারনে ১০ নম্বর পিলারের সাথে ধাক্কা খায়। তবে, তাদের একজন স্টাফ আহত ছাড়া তেমন কোনো দুঘটনা ঘটেনি।

 

এই নিয়ে চতুর্থ বারের মত ধাক্কা দিলো বিভিন্ন সময়ে বিভিন্ন নামে পদ্মা সেতুর নিচ দিয়ে চলা ফেরি গুলো।বার বার ধাক্কা লাগায় জনমনে প্রশ্ন উঠেছে এটা কি কোনো ষড়যন্ত নাকি শুধুই অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক ভাবে সৃষ্টি।উক্ত ধাক্কার পর কিছু সময় দেরি হলেও স্বাভাবিকের নেয় মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে।তথ্যমতে ঘটনার পর কাকোলির চালক বাদল কে চাকরি চূত করেন।

 

সর্বশেষ ফেরি কাকলি’ র সাথে পদ্মা সেতুর ১০নং পিলারে ধাক্কা। এ যেন এদেশের মানুষের বুকে সাথে ধাক্কা, এদেশের মানুষেরই স্বপ্ন ভেংগে দেবার ধাক্কা — যাহা সত্যি আশা করা যায় না। একে একে এক বার নয়, দুই বার নয়, চার বার ধাক্কা দেয় পদ্মার পিলার কে।সেজন্য স্বপ্নের পদ্মা সেতু রখাতে বিভিন্ন মহল থেকে বিভিন্ন দিক নির্দেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসছে।

পদ্মা সেতুর পিলার বা পায়ারের গোড়ায় পাইল ক্যাপের উপরের পার্ট স্টীলের কেসিং বা রাবারের কেসিং দিয়ে ডেকে কিংবা বড় বাস / ট্রাকের টায়ার ঝুলিয়ে অথবা ভেতর থেকে ঢালাই করে টায়ারের অর্ধেক অংশ বাহিরে রেখে এই পাইল ক্যাপকে/ পিলারকে সুরক্ষিত করা যেতে পারে। যেহেতু স্টীলের কেসিং বাতাসের কনটাক্টে এসে ধীরে ধীরে মরিচা পড়ে নষ্ট হয়ে যায় সেহেতু স্টীলের পরিবর্তে টায়ার বা রাবারের ব্যবহার হলে লাগসই প্রযুক্তি হবে বলা যায়।