
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের মৌচাকে একটি পোশাক কারখানায় করোনা ভ্যাকসিন নেওয়ার পর দেড় শতাধিক শ্রমিক অসুস্থ্য হয়ে পড়েছে । অসুস্থ্য শ্রমিকদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষনা করা হয়েছে । আজ সকাল থেকে গাজীপুরের মৌচাক এলাকার সাদমা গ্রুপের মৌচাক নীট কম্পোজিট লিমিটেড কারখানার পোশাক শ্রমিকদের সিনোফার্মার দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হয় । টিকা দেয়ার ৫ মিনিটি পর থেকেই শ্রমিকরা অসুস্থ্য পড়ে । পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দিয়ে শ্রমিকদের বাসায় পাঠিয়ে দিয়েছে । সাদমা গ্রুপের পরিচালক মোহাম্মদ সোহেল রানা জানা, টিকা দেয়ার কিছুক্ষণ পর থেকে অসুস্থ হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাসায় পাঠানো হয়েছে । গাজীপুরের সিভিল সার্জন ডা: খাইরুজ্জামান জানান, শ্রমিকরা অসুস্থ্য হওয়ার পর থেকে সাময়িকের জন্য বন্ধ রাখা হয়। অসুস্থ্য শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।