

মোঃখায়রুল ইসলাম হৃদয়, গজারিয়া-মুন্সিগঞ্জ প্রতিনিধি:
অদ্য ১৭/০৫/২০২২ ইং তারিখ গোপন সংবাদ মোতাবেক সময় বেলা ১৪:২৫ ঘটিকা হইতে ১৬:৩০ ঘটিকা পর্যন্ত গজারিয়া উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব সৈয়াদা ইয়াসমিন সুলতানা এর উপস্থিতিতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে, গজারিয়া থানাধীন দক্ষিন লক্ষিপুর গ্রামস্থ অভিযুক্ত আসামীদ্বয়(১) মোঃ কামাল উদ্দিন (৩৫) পিং মৃত আব্দুল বাতেন (২) মোঃ হাসান মোল্লা (৩০) পিং মৃত আব্দুল আউয়াল কে গাঁজাসহ গাঁজা সেবনের সরন্জামাদি অবস্থয় আটক পূর্বক বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীদেরকে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০০/-টাকা অর্থদন্ড প্রদান করেন ৷
এছাড়াও আজ দুপুর ১২.০০ টায় বাউশিয়া বাজার এলাকায় ২ টি ঔষধের ফার্মেসীতে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক জনাব মাহবুব এর উপস্থিতিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে মেয়াদোত্তীর্ণ ঔষধ,ইনজেকশন,অননুমোদিত ঔষধ পাওয়ায় ড্রাগ এক্ট,১৯৪০ অনুযায়ী সর্বমোট ৮০০০ টাকা জরিমানা করা হয়।




