গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত পাঁচ

0
27

মোঃ খায়রুল ইসলাম হৃদয়, গজারিয়া,মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে সকাল ৮ ঘটিকার সময় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে রহিম বাদশা ও দেলোয়ার রুবেল গংদের সঙ্গে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনায় দুপক্ষের ৫ জন আহত হয়েছে বলে জানা যায়।

গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত পাঁচ
গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত পাঁচ

আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত মিসির আলী(৫৪) পিতা হযরত আলী, আলী আকবর পিতা (৫০) রহমত আলী, মিলন মিয়া (২২) পিতা আব্দুর রশিদ ভান্ডারী, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। অন্যান্যদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

সংঘর্ষের খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। এসআই অলিউর রহমান জানান পরিস্থিতি এখন স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তবে আধিপত্য বিস্তার নিয়ে ও পূর্ব শত্রুতার জের ধরে আজকের এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান আড়ালিয়া গ্রামে হাজী আব্দুর রাজ্জাক সমবায় সমিতির কাঁচা বাজার ও ট্রলার ঘাটকে কেন্দ্র করে আব্দুর রহিম গং এই অরাজকতা সৃষ্টি করে।বিগত সময় কয়েক বার রহিম বাদশা সঙ্ঘবদ্ধ দল নিয়ে আড়ালিয়া গ্রাম হতে রামপুরায় যাতায়াতের যে ট্রলার ঘাট আছে তা নিয়ন্ত্রণে নিতে হামলা চালিয়ে কয়েকজন ট্রলার চালককে মারধর করে ট্রলারের ভাড়া না দিয়েই চলে যায় এবং ঘাটটি বন্ধ করে দেয়।

আব্দুর রহিম গং বিভিন্ন সময়ে ট্রলার নিয়ে কাজে গেলে দিনশেষে ভাড়া পরিশোধ না করে উল্টো ট্রলার মালিকদের কে মারধর করে।মারামারি ব্যাপারে জানতে আব্দুর রহিম দের বাড়িতে গেলে রহিম বাদশার স্ত্রী জানান দীর্ঘ সময় ধরে মিসির আলি, পিতা হরযত আলী, আমার স্বামী রহিমকে দেখলে বিভিন্নভাবে কটুবাক্য, কাশি, থুতু ফেলিয়ে ও বিভিন্ন প্রকার হুমকি দেয়।

এই ট্রলার ঘাট টির ইজারা না থাকায় দেলোয়ার ও রুবেল গং এককভাবে স্থানীয় আধিপত্য বিস্তার করে বছরে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। এমনটিই জানায় রহিম বাদশার স্ত্রী। এ নিয়ে রহিম গংদের বিরুদ্ধে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিকট পরিত্রাণ চেয়ে ট্রলার মালিক ও ঘাট ব্যবহারকারী রুবেলদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আব্দুর রহিম গংদের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত হলে সামাজিক ভাবে সমাধা করা হয় ।উক্ত বিষয়টি সমাধা করার পরেও রুবেল ও দেলোয়ার গং রহিমদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে দীর্ঘ সময় বাড়িছাড়া করে রাখে। এমনটি জানালেন ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল।

এ ব্যাপারে দেলোয়ার হোসেন পিতাঃ হাজী আব্দুর রাজ্জাক জানান গজারিয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইজ উদ্দিন জানান অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।