
সোহেল আহমেদ ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,সম্প্রতি করোনার পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করায় প্রশাসনের তৎপরতা বেড়ে গেছে।

তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ লিংক রোডের আর্মি মার্কটের সামনেই হঠাৎ করেই জেলা প্রশাসক থেকে যানবাহনের উপর হামলা চলে আসে।
এমন কি অর্থ জরিমানাও করা হয়। ঢাকা – নারায়ণগঞ্জ লিংক রোড ব্যাটারীচালিত রিক্সার জন্য প্রতিদিনই জ্যামের শহরে পরিনত হয়েছে।
এমন কি লকডাউন চলাকালীন সময়ে ব্যক্তিগত যানবাহনের চলাচলেও নিষেধাজ্ঞা রয়েছে। সেই আলোকেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ভ্রাম্যমান সেবা অব্যাহত রয়েছে।





