এলোমেলো ভাবে বাস দাঁড় করিয়ে ব্যবসায় সমস্যা করছে পরিবহনগুলো।

0
14

সোহেল আহমেদ ভূঁইয়া,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জে দেশের উত্তর ও দক্ষিণান্চলে বাসের সংখ্যা অনেক। সন্ধ্যার পর থেকে বাসগুলো চাষাড়ার আর্মি মার্কেটের সামনে জমা হতে থাকে।

এতে করে ব্যবসায়ীদের নানান সমস্যা হয়ে যায়। বাস চালকদেরকে বাস সরাতে বললে, তারা দেখা যাচ্ছে সেদিকে খেয়াল না করে বাস রেখে সরে যায়।

নারায়ণগঞ্জের চাঁনমারীতে উত্তরবঙ্গের বাস বেশি। চাষাড়া আর্মি মার্কেটের ব্যবসায়ীরা বলছে প্রশাসন একটু নজর দিলেই বাসগুলো এভাবে আমাদের দোকানের সামনে রাখতে পারে না। বাসগুলো রাত ১০টার পর যেনো এভাবে রাখে সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে ব্যবসায়ীরা।