ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্যানেল মেয়র আমজাদ হোসেন বিএ

0
12

রাজীবপ্রধান, গাজীপুর প্রতিনিধিঃ-

ঈদ মানে আনন্দ আর ঈদ মানেই খুশি। বছর ঘুরে আবার পবিত্র ঈদুল আযহা।মানে কোরবানির ঈদ। ধর্মপ্রান মুসলমানদের আত্মার পরিশুদ্ধি,ও ধনী-গরিব, উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে গিয়ে সৌহার্দ্য ও সংহতি প্রকাশের একটি উৎসবমুখর দিন। আগামী ২১জুলাই আমাদের তথা সমগ্র বাংলাদেশর ইসলাম ধর্মাবলম্বী ভাই-বোনদের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসছে পবিত্র ঈদুল আযহা।সেই ধর্মপ্রান মুসলমানদের সাথে ঈদের আনন্দ ভাগ করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, গাজীপুরের শ্রীপুর পৌরসভার বার বার নির্বাচিত সফল কাউন্সিলর ও (প্যানেল মেয়র) আমজাদ হোসেন বিএ। তিনি শ্রীপুর পৌরবাসী তথা তার নির্বাচনী এলাকা- পৌর ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনকে জানিয়েছেন, পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। সারাবিশ্বব্যাপী প্রাণঘাতি করোনা ভাইরাস মহামারিতে অন্ধকার কাটিয়ে সকল মুসলমান পরিবারের মাঝে আনন্দ বয়ে আনবে বলে প্রত্যাশি কাউন্সিল আমজাদ হোসেন। শুভেচ্ছা বার্তায় তিনি আরও জানিয়েছেন, ত্যাগের এ মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুমিনের জীবন। ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যানে আত্মনিয়োগ করাসহ বিশ্বব্যাপি প্রাণঘাতী করোনা মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রাখি, এবং স্বাস্থ্যবিধি মেনে চলি। মহান আল্লাহ্‌পাকের রহমতে ঈদুল আযহা উৎযাপন করি। এই হোক আমাদের দীপ্ত শপথ। তিনি ধনীদের উদ্দেশ্য করে বলেন, আপনার বাড়ির পাশে অসহায় গরীব মানুষটিকেও এ আনন্দ উৎসবে শরীক করুন। আপনার সামান্য সহানুভূতি প্রতিবেশীকে অনেক আনন্দ উপহার দিতে পারে। সবার জন্য রইল ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক