
আন্তর্জাতিক দাতা সংস্থা IFAD এবং PKSF এর আর্থিক সহযোগিতায় দাবী মৌলিক উন্নয়ন সংস্থার বাস্তবায়িত Rural Microenterprise Transformation Project (RMTP) কতৃক যুব উন্নয়ন অধিদপ্তর আদমদিঘীর ব্যবস্থাপনায় আদমদিঘী সদর উপজেলার সদর ইউনিয়নের জিনইর গ্রামের ৩০ জন লিড খামারিদের ৭ দিনের একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণে প্রাপ্ত প্রতি জন ২০০০/= টাকা যাতায়াত ভাতা একত্রে করে প্রতিষ্ঠা করে জিনইর জনকল্যান যুব উন্নয়ন সমিতি। অদ্য ০৯/১১/২০২৩ ইং তারিখ রোজ বৃহস্পতিবার অত্র সমিতি কতৃক তরুণ উদ্যক্তাদের মাঝে গবাদি প্রাণি বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা সহ, দাবী মৌলিক উন্নয়ন সংস্থার RMTP প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক, মনিটরিং অফিসার সহ সমিতির সকল সদস্য বৃন্দু। উক্ত অনুষ্ঠানে সমিতির সকল সদস্য এ রকম আরো সামাজিক উন্নয়ন মুলক কর্মকাণ্ডে অংশ নেবে বলে তারা ইচ্ছে পোষন করেন।





