ছোট ভাই বড় ভাইকে লাথি দেয়ায় অপমানে আত্নহত্যা

0
28

মোঃ আছমান ছিদ্দিকী মনি চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে ছোট ভাই লাথি দেয়ায় অপমানে বড় ভাই বিষপানে আত্মহত্যা করেছে। জমির বিরোধ নিয়ে কথা কাটাকাটির জের ধরে ঘটনা ঘটেছে বলে স্বজনরা জানিয়েছেন।

সোমবার দুপুর ২টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পূর্ব সুরাজপুরের মগপাড়া বিল গ্রামে এ ঘটনা ঘটে। সাজ্জাদ হোসেন (১৮) ওই গ্রামের আবু তাহেরের ছেলে।

জানা যায়, সকালে ছোট ভাই আরাফাত জমি-জমার বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিবারের অন্য সদস্যদের সামনে তার বড় ভাই সাজ্জাদ হোসেনকে লাথি মারেন। এসময় তিনি অপমানবোধ করেন। পরে দুপুরের দিকে বাড়ির লোকজনের অজান্তে ঘরের একটি কক্ষে বিষপান করে আত্মহত্যা করেন সাজ্জাদ। বিষয়টি পরিবারের লোকজন জানার পর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।