
আরিফুল ইসলাম: ১৯৭১ সালে এই দিনটি বাংলাদেশের মানব সভ্যতার একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। এই দিন পাক হানাদার বাহিনীরা অপারেশন সার্চ লাইট নামে নিরস্ত্র বাঙালির উপর নির্বিচারে চালায় নৃশংসতম গণহত্যা। এই গণহত্যার মাধ্যমে দেশকে করে দিতে চায় মেধাশূণ্য ।
স্বাধীনতা বিজয় অর্জন ৫০ বছর পূর্তি উদযাপন হতে চলেছে। অথচ এখনও গণহত্যা দিবসটি আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি পাইনি।
আজ ওয়ান বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখা আন্তর্জাতিক গণহত্যা দিবস ও পাকিস্তানকে রাষ্ট্র্রিয়ভাবে ক্ষমা চাওয়ার দাবীতে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন পালন করেন।
উক্ত মানববন্ধনে মিসেস টুকু তালুকদার, সভাপতি, ওয়ান বাংলাদেশ, রাঙ্গামাটি শাখা এর সভাপতিত্বে সংহতি প্রকাশ করেন রাবিপ্রবি, ভিসি মহোদয় প্রফেসর ডঃ প্রদানেন্দু বিকাশ চাকমা, সম্মানিত ব্যক্তিত্ব বাবু গৌতম দেওয়ান, প্রবীন সাংবাদিক বাবু সুনীল কান্তি দে, বিশিষ্ট শিক্ষাবিদ মিসেস নিরুপা দেওয়ান, আইনজীবী অ্যাড. তোষন চাকমাসহ অ্যাড. শিশুমনি চাকমা,অ্যাড দর্শন চাকমা ঝন্টু, অ্যাড. প্রোজ্জল চাকমা, রাবিপ্রবি এর শিক্ষক ও শিক্ষীকাগন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বাবু প্রকাশ চাকমা সহআরো অনেকে।
মানববন্ধন শেষে সূর্যাস্তের পরই শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণে মোমবাতি প্রজ্জলন করা হয়। উক্ত মোমবাতি প্রজ্জলনে অংশগ্রহন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার জনাব মোদদা্চ্ছের হোসেন মহোদয়।





