
মোঃমিরাজ হাসান,বরকল উপজেলা প্রতিনিধিঃ রাঙ্গামাটি জেলা আওতাদীন,যুব রেড ক্রিসেন্ট, কাপ্তাই এবং রাজস্থলী উপজেলায় কোভিড-১৯ ভ্যাক্সিনেশন প্রোগ্রামে অংশগ্রহণকৃত যুব স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার হিসেবে টি-শার্ট,ক্যাপ ও মাস্ক বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটি,রাঙ্গামাটি জেলা ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব মাহফুজুর রহমান (মাহফুজ)ভাই,
আইসিআরসি ডেলিগেট নির্ঝর দাদা, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও সম্মানিত আজীবন সদস্য জনাব আনোয়ার হোসেন চৌধুরী, ইউনিটের ওয়াস প্রকল্পের মিনুচিং মারমা এবং যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি জেলা ইউনিটের প্রতিনিধি ও সেচ্ছা-সেবক বৃন্দ।





