ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : হেফাজতের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন। সোমবার (১২ এপ্রিল) দুপুর নাগাদ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পরিদর্শনের কথা রয়েছে তার। মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৬ মার্চ ও ২৭ মার্চ সন্ত্রাসী এবং স্বাধীনতা বিরোধীচক্র কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত রেলওয়ে স্টেশনসহ অন্যান্য সরকারি-বেসরকারি স্থাপনা পরিদর্শনে আসছেন মন্ত্রী।
প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর ঢাকা সফর ও চট্টগ্রামে মাদরাসা ছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। ২৬ মার্চ বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা।
পুড়িয়ে দেয়া হয় রেলস্টেশনের কন্ট্রোল প্যানেলসহ যাবতীয় মালামাল। এরপর থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ট্রেন স্টপেজ বন্ধ রয়েছে।






মন্তব্য করুন