

আরিফুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:
আগামী ১৫ ই মার্চ রোজ মঙ্গলবার পার্বত্য রাঙামাটি জেলার আইনজীবি সমিতির নির্বাচনে হতে যাচ্ছে ! ৮জন নতুন ভোটার সহ মোট ৭৮জন সদস্য এবার তাদের ভোট প্রয়োগ করবে। সেটা নিয়ে ভোটাদের মাঝে চলছে বিশ্লেষণ হিসেব- নিকেশ। এবারে নির্বাচনটা হচ্ছে মুলত সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুটিতে।
রাঙ্গামাটি জেলা আইনজীবি সমিতি নির্বাচনে সভাপতি পদের প্রার্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ মনোনীত ও বর্তমান সভাপতি এডভোকেট কল্যাণ মিত্র ও এডভোকেট মোক্তার আহমেদ। সাধারন সম্পাদক পদে প্রার্থীদ্বয় হলেন, বঙ্গবন্ধুর আওয়ামী আইনজীবি পরিষদ মনোনীত এ্যাডভোকেট রাজীব চাকমা ও বিএনপি নেতা এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
এবারের নির্বাচনে সহসভাপতি পদে বিএনপি নেতা এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, এ্যাডভোকেট সুস্মিতা চাকমা, সহ সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট মোঃ আবছার আলী , কোষাধ্যক্ষ পদে এ্যাডভোকেট উজ্জ্বল তঞ্চঙ্গা, সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাডভোকেট মিলন চাকমা , পাঠাগার সম্পাদক পদে এ্যাডভোকেট প্রজ্জ্বল চাকমা, সদস্য পদে এ্যাডভোকেট শফিউল আলম মিয়া, এ্যাডভোকেট মোঃ মামুন ভূঁইয়া, এ্যাডভোকেট বিবরণ চাকমা, এ্যাডভোকেট কামাল হোসেন সুজন ও এ্যাডভোকেট রাশেদ ইকবাল বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছে।
নির্বাচনী প্রতিদন্ধীতা থেকে সরে দাঁড়িয়েছেন সভাপতি পদে এ্যাডভোকেট দুলাল সরকার, এ্যাডভোকেট মোঃ শাহ আলম ও এ্যাডভোকেট জুয়েল দেওয়ান। সহসভাপতি পদ থেকে এ্যাডভোকেট বিপ্লব চাকমা ও এ্যাডভোকেট মাকসুদা হক। সেক্রেটারী পদে এ্যাডভোকেট পারভেজ তালুকদার, ও এ্যাডভোকেট নুরুল হক। সদস্য পদে এ্যাডভোকেট মোঃ গফুর বাদশা ও এ্যাডভোকেট রাইসুল কবির ।
রাঙামাটি আইনজীবি সমিতি নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদন্ধীতায় নামলেও শেষ পর্যন্ত সভাপতি ও সেক্রেটারী পদে প্রতিদন্ধীতা হচ্ছে। প্রার্থীতা প্রত্যাহার করায় ১১ টি পদে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছে।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি ফোরাম মনোনীত সভাপতি পদ প্রার্থী এ্যাডভোকেট কল্যান মিত্র চৌধুরী ও সেক্রেটারী পদপ্রার্থী এডভোকেট রাজিব চাকমা জয়লাভের আকাঙ্ক্ষা নিয়ে মাঠে জোরালো ভূমিকা রাখছে।
সভাপতি ও সেক্রেটারী পদপ্রার্থীরা সরাসরি ভোটারদের কাছে গিয়ে প্রচারণা চালাচ্ছে। নির্বাচনে বেশীরভাগ প্রার্থী বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হওয়ায় প্রতিদন্ধী পদ ২টির প্রার্থীরা চরম চাপ ও ঝুঁকিতে রয়েছে বলে মনে করছে একাধিক আইনজীবী নেতা।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সভাপতি ও পিপি এডভোকেট রফিকুল ইসলাম বলেন, রাঙামাটি জেলা বার কাউন্সিলে আমাদের সমর্থন বেশী। কোন ধরনের পক্ষপাত না হলে প্রতিদন্ধী দু’পদেই আমরা জয় লাভ করবো নিশ্চয়। বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত ১১পদের মধ্যে ৮টাতে বঙ্গবন্ধু পরিষদে জয় পেয়েছি।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ সেক্রেটারি এ্যাডভোকেট বিপ্লব চাকমা বলেন, কোন ধরনের ষড়যন্ত্র না হলে, আমাদের বিজয় সুনিশ্চিত। রাঙামাটি বারের উন্নয়নে প্যানেল অনেক কাজ করেছে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত সভাপতি ও সেক্রেটারী প্রার্থীর বিজয়ের জন্য সকালের কাজ করা উচিত।
রাঙামাটি জেলা আইনজীবি সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মিহির বরণ চাকমা ও কমিশনার এ্যাডভোকেট পারভীন আক্তার ও এ্যাডভোকেট দর্শন চাকমা ঝন্টু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রার্থী কল্যান মিত্র চৌধুরী প্রথম বারের মত রাঙামাটি আইনজীবি সমিতি একটি সুন্দর ম্যাগাজিন “আইনাঙ্গন”২০২২ প্রকাশনা করে চমক দেখিয়েছে ।





