ভুমিদুস্যর হাত থেকে দখলকৃত ভিডিপি ক্লাব মুক্ত করতে সরজমিন পরিদর্শন

0
22

আরিফুল ইসলাম, রাঙামাটি: পার্বত্যজেলা রাঙামাটির বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়নের এরাবুনিয়াতে ১৯৮৪ সাল থেকে হিল ভিডিপির ট্রেনিংসহ বিবিধ কার্যাবলী সম্পাদনের জন্য একটা ক্লাব স্থাপন করা হয়।কালের পরিক্রমায় কিছু উদ্বাস্তু ও ভুমিদুস্যরা ধীরে ধীরে ক্লাবসহ সমগ্র জায়গাটি নিজেদের দখলে নিয়ে নেয়।

ভুমিদুস্যর হাত থেকে দখলকৃত ভিডিপি ক্লাব মুক্ত করতে সরজমিন পরিদর্শন
ভুমিদুস্যর হাত থেকে দখলকৃত ভিডিপি ক্লাব মুক্ত করতে সরজমিন পরিদর্শন

এর মধ্যে মোতালেব মুন্সির নাম উল্লেখযোগ্য।তিনি২০০৮ সালের দিগে নিজের জায়গা জমি না থাকায় অত্র এলাকার ভিডিপির প্লাটুন কমান্ডারদের কাছে অনুরোধ করে অস্থায়ীভাবে একটি ঘড় করে সেখানে থাকতে শুরু করে।এরপর ধীরে ধীরে ভিডিপি ক্লাবের অধিনে থাকা সমগ্র জমি নিজের দখলে নিয়ে নেয়।বর্তমানে লক্ষি চাকমা নামক একজন অচেনা ব্যাক্তির দখলদারিত্ব থেকে ক্রয় করেছেন বলে দাবি করে একটি জাল দলিল দেখিয়ে তিনি উক্ত জমি ভোগ দখল করে খাচ্ছেন।

এছাড়াও উক্ত জমিটির মালিকানার কিছু অংশ মরহুম শহীদ মিয়ার পরিবারও নিজের বলে দাবী করছেন এবং ভিডিপিদের পক্ষে আছাদুজ্জামান পিসি উক্ত জমিটির একটি দলিল করেছেন বলে জানা যায়।যার ফলে হারিয়ে যেতে বসেছে উক্ত ক্লাবটি।

বিষয়টি নিয়ে ভিডিপি সদস্যদের অভিযোগ ও এলাকাবাসীর চেষ্টায় অবশেষে আনসার ভিডিপি কর্মকর্তারাও নিজেদের ক্লাব ফিরে পাবার চেষ্টা করে যাচ্ছেন।তারই ফলশ্রুতিতে উক্ত দখলকৃত ক্লাবের জমি পরিদর্শন করে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো হারুনর রশীদ।

এসময় তিনি বলেন,আমরা যতটুকু দেখেছি উক্ত দখলকারী ব্যাক্তিদের কাগজ সম্পুট ভুয়া।কারন তারা যে মালিকের থেকে জায়গা কিনেছেন সেই নামে আদৌ কোন মালিক নেই।তাছাড়া সরকারি কাজে ব্যাবহৃত ক্লাব এভাবে দখল হতে দেয়া যায় না।

তাই আমরা আমাদের ক্লাবটি ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করব।তবে উক্ত ভুমিদুস্যদের সাথে কিছু প্লাটুন কমান্ডার(পিসি)ও জড়িত আছেন বলে তিনি মন্তব্য করেন।তিনি আরো জানান তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে ব্যবাস্থা গ্রহন করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন,আনসার ভিডিপি সহকারী কর্মকর্তা এহসানুল হক,কোম্পানি কমান্ডার আবু বক্কর,ইউনিয়ন দলনেতা শামসুল আলম,আসাদুজ্জামান পিসিসহ আনসার ভিডিপি সদস্যরা