
বিপুল জামান লিখন (নেত্রকোনা জেলা প্রতিনিধি): নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বোরো মৌসুমে ধান কাটতে সরকারি উন্নয়ন সহয়তায়(ভর্তকি মূল্যে) কম্বাইন হারভেস্টার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
আগামী বোরো মৌসুমে কেন্দুয়া বিশাল হাওর অঞ্চলের ধান কাটার আমেজে প্রতিটি মানুষের মুখে যখন হাসি আর আহ্লাদে ভরে ওঠে তখন কাল বৈশাখী জড় ও বন্যার আশঙ্কায় ধান কাটার হুল স্থুল পরে পর্যাপ্ত মানুষ সংকটে ফসল ঘরে তোলার জটিলতা দেখা দেয়।এতে অনেক ফসল ক্ষয়ক্ষতি হয়।
এরই ধারাবাহিকতায় করোনা পরিস্থিতিকে বিবেচনা রেখে কেন্দুয়া সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যেমে কৃষি যান্ত্রিকীকরণে প্রকল্পের আওতায় সরকারি উন্নয়ন সহায়তায়(ভর্তুকি মূ্ল্যে) কম্বাইন হারভেস্টার কৃষকদের মাঝে বিতরণ কর্মসূচি হয়।
ধান কর্তন যন্ত্র বিতরনে উপস্থিত ছিলেন উপজেলার সম্মানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম,সহকারী কমিশনার(ভূমি) জনাব মোঃখবিরোল আহসান,মৎস্য অফিসার জনাব সাজ্জাদ হোসেন(সিনিয়র),কৃষি সম্পসারণ অফিসার জনাব তারিক আজিজসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।





