
আরিফুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি; আজ ২২ শে সেপ্টেম্বর রোজ বুধবার রাঙামাটির বরকল উপজেলার সদর কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের নব নির্মিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্ভোদন করা হয়।

এছাড়াও উক্ত বিহার পরিচালনা কমিটি কতৃক বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য বৌদ্ধমূর্তি দান,পিন্ড দান,সংঘদানসহ নানাবিধ দান সমুহ করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রদান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এমপি।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,রাঙামাটি জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা,জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সন্তোষ কুমার চাকমা,ধর্ম মন্ত্রণালয়ের বোদ্ধ ধর্মিয় কল্যান ট্রাস্টের সদস্য জয়সেন তনচঙ্গা, প্রভাত কুমার চাকমা,জেলা ছাত্রলীগের সদস্য এবং উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো নুরনবী হোসাইন,সাইফুল ইসলাম মনির,অংসাচিন মারমাসহ আরো অনেকে।
উক্ত নতুন ভবনের উদ্ভোদন শেষে বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করেন দীপঙ্কর তালুকদার এমপি।





