
আরিফুল ইসলাম,রাঙামাটি জেলা প্রতিনিধি:আজ ২১ই আগস্ট রোজ শনিবার পার্বত্য রাঙামাটি জেলার বরকল উপজেলাধীন থানা পুলিশকে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরন করেন সাবেক বরকল উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক দোলন দাস ।

উক্ত উপহার সামগ্রী বরকল থানার পক্ষ হতে গ্রহন করেন থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ কাজী জসীম উদ্দিন গ্রহন করেন।
এ বিষয়ে দোলন দাস জানান,করোনা প্রতিরোধে বাংলাদেশ পুলিশের অবদান অনস্বীকার্য। তাদের কার্যের সহযোগীতার জন্য আমাদের সবার এগিয়ে আসা উচিত।করোনা প্রতিরোধে বাংলাদেশ পুলিশ ফ্রণ্টলাইনের যোদ্ধা হিসেবে কাজ করছেন।তাদের পাশে থাকার জন্য আমি আমার ব্যাক্তিগত পক্ষ হতে সামান্য চেষ্টা করেছি।





