মোঃ মিরাজ হাসান,বরকল উপজেলা প্রতিনিধি। রাঙ্গামাটি জেলার,বরকল উপজেলার বিভিন্ন স্থানে মারা পরছে বিভিন্ন প্রকৃতির বন্য হরিণ।স্থানীয় কিছু সংক্ষক লোকের কাছ হতে জানাগেছে,বরকল উপজেলার প্রায় বেশির ভাগ এলাকায়ই বন্য হরিণ শিকার করছে মানুষেরা।

স্থানী লোকের কাছ হতে আরো জানাগেছে যে,পাহাড়ী-বাঙ্গালী ঐক্যবদ্ধ হয়ে মোটা প্রজাতির এক-ধরনের জাল পাহাড়ে বেধে শিকার করেন নানা প্রজাতির বন্য হরিণ!
যেমন:সুভলং,বড়ুনাছড়ী,হাজাছড়া,কুটকুইট্টাছড়ী,আইমাছড়া,সিয়াম পাড়া,জগন্নাথছড়া,কলাবুনিয়া,যাক্ষ্যবাজী,রামছড়া,এরাবুনিয়া,ভুষনছড়া,হরিণা,বড় হরিণা এবং আরা ইত্যাদি স্থানের জায়গায় মারা পরছে বন্য হরিণ।এবং শিকারকৃত সেই-সব হরিণের মাংস বরকল উপজেলার বিভিন্ন নেতৃত্ব-স্থানের মানুষের বাসায় গিয়ে দিয়ে আসেন!যেন শিকারীদের উপর কোন প্রকার বিপধ না আসে।
এবং শিকারীরা সেই সব প্রতিনিধিদের বলেন যে,থানা পুলিশ আপনারা দেখবেন!আমারা হরিণ শিকার করে আপনাদেরকে হরিনের মাংস দিব!স্থানীয় লোকেরা সব শেষে বলেন,আমার আইনের সাহায্য কামনা করছি!এসব শিকারীদের আতি শিগ্রয়ী আইনের আওতায়া আনাহোক।






মন্তব্য করুন