
আরিফুল ইসলাম, রাঙামাটিতে প্রতিনিধি:আজ রাঙ্গামাটির জেলা পরিষদ কর্তৃক বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।

মঙ্গবার (১০আগষ্ট) সকাল ৯:০০ ঘটিকায় সুভলং, বরকল, আইমাছড়া ও ভুষনছড়া ইউনিয়নের চাষীদের মাঝে উক্ত চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা
পরিষদের সদস্য সবির কুমার চাকমা। এ বিতরণ কর্মসূচিতে মোট ২৪০০টি চারা বিতরণ করা হয়। বরকল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টানে দেওয়া হয়।
উক্ত চারা বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,আওয়ামী নেতা নাছিড় উদ্দিন মহারাজ,ইউপি চেয়ারম্যান মো মামুনর রশিদ মামুন,যুবলীগের সাধারন সম্পাদক মোঃমিজানুর রহমান,সাবেক ছাত্র নেতা দোলন দাস,আবু সাইদ মেম্বার,নুরুল হক,মুজিবর রহমান,ছবুর তালুদার,শামসুল আলমসহ আরো অনেকে।





