
মোঃ আছমান ছিদ্দিকী মনি চকরিয়া প্রতিনিধিঃকক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা পাগলীর বিল ব্রিজ এলাকায় লন্ডন এক্সপ্রেসের সঙ্গে সৌদিয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রবিবার (৬ জুন) দুপুর ১২টায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের নামপরিচয় জানা যায় নি। বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের পরিদর্শক শেফায়েত হোসেন।
তিনি বলেন, দুই বাসের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।





