

মো আরিফুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:
আজ ২৬শে ফেব্রুয়ারি রোজ শনিবার পার্বত্য রাঙামাটি জেলার বরকল উপজেলাধীন ভুষনছড়া ইউপির এরাবুনিয়া বাজারের ব্যবসায়ী কল্যান সমিতির নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন অত্র বাজারের ব্যবসা পরিচালনা আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা।
আজ সন্ধা ৭.০০টায় উক্ত বাজারের কমিটির নির্বাচন উপলক্ষে এরাবুনিয়া নির্বাচন প্রস্তুতি পরিচালনা আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান উপদেষ্টা মো দুলাল তালুকদারের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট কমিটির সর্বসম্মতিক্রমে
বাজারের বর্তমান পরিস্থিতি নির্বাচনের অনূকুলে না থাকায় আগামী তিনমাসের জন্য বাজার নির্বাচনকে স্থগিত করা হয়েছে।
এসময় সরকারি চাকরির জন্য অত্র আহবায়ক কমিটির সদস্য সচিব মো দেলোয়ার হোসেন (প্রাইমারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক) পদত্যাগ করেন।তার স্থানে ভাড়প্রাপ্ত সদস্য সচিব পদে দায়িত্বপালন করবেন মো আসাদুজ্জামান। এছাড়াও ব্যাক্তিগত কারন দেখিয়ে পদত্যাগ করেন উক্ত কমিটির সদস্য মো বেলাল এবং আবুল কালাম আজাদ।
এ বিষয়ে প্রধান উপদেষ্টা দুলাল তালুকদার বলেন,বাজারে বর্তমান পরিস্থিতি নির্বাচনের অনুকুলে না থাকার কারনে আপাদত তিন মাসের জন্য অত্র বাজার কমিটির নির্বাচন স্থগিতাদেশ দেয়া হয়েছে।এছাড়া সদস্য সচিব মো দেলোয়ার হোসেন সরকারি চাকুরিজীবি হওয়ার কারনে তিনি স্বেচ্ছায় উক্ত পদ হতে পদত্যাগ করায় তার স্থানে তার পরবর্তী পদে থাকা মো আসাদুজ্জামানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।এছাড়াও উক্ত কমিটির আরো দুই চাকুরিজীবি মো বেলাল ও আবুল কালাম আজাদ উক্ত কমিটি হতে স্বেচ্ছায় পদত্যাগ করে অব্যাহতি নিয়েছেন।





