
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে মহামারীকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া ৫০০ ঋষি পরিবারকে প্রধানমন্ত্রী প্রেরিত মানবিক সহায়তা প্রদান করা হয়েছে

আজ শুক্রবার(২৩ এপ্রিল) সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং সদর উপজেলা প্রশাসনের আয়োজনে কোভিড-১৯ এ সংক্রমণের ফলে কর্মহীন হয়ে পড়া ঋষি সম্প্রদায়ের ৫০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
সকালে শহরের কাউতলীস্থ নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে স্থানীয় ভাদুঘর, সীতানগর, কাশিনগর এবং শিমরাইলকান্দি এলাকার ঋষি সম্প্রদায়ের পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়।জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান এ সময় সে সমস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার। এই মহামারীকালীন সময়ে এই বিশেষ সহায়তা নতুন মাত্রা সৃষ্টি করলো
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, প্যানডেমিকের সময় জেলা প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকবে সামনেও।





