
এরশাদ আবির, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িস্থ ১৪ নং নানুপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ এবং দায়িত্বপ্রাপ্ত এলাকার বর্তমান এবং ভবিষ্যৎ প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন বাংলাদেশ আওয়ামীলীগ, নানুপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এবং ১৪নং নানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শফিউল আজম ।
১৭ই এপ্রিল সোমবার দুপুরে ইউনিয়ন অফিসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় চেয়ারম্যান শফিউল আজম বলেন, শুধুমাত্র নির্বাচিত হওয়া আমার কাছে মুখ্য নয়, আমার কাছে মুখ্য একটি মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয়, একটি সমাধান যাত্রা। আমি স্বপ্ন দেখি ইউনিয়ন পরিষদ হবে সবার, ধনী-গরীব, শ্রেণি-ধর্ম, বর্ন নির্বিশেষে মানবিক মর্যাদার। এলাকায় ন্যায়বিচার প্রতিষ্ঠা, এলাকার মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে নিজকে উৎসর্গ করা। দায়িত্ব পাওয়ার অল্প সময়ের মধ্যে ১৪ নং নানুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড হতে ৯নং ওয়ার্ডের উন্নয়নকৃত কাজ সমূহের মধ্যে উল্লখযোগ্য কাজগুলো হলো নানুপুরের ৫ কিলোমিটার কার্পেটিং, বিভিন্ন স্থানে সিঙ্গেল সলিং দ্বারা উন্নয়ন ১০ কিলোমিটার, বিভিন্ন স্থানে ডাবল সলিং দ্বারা উন্নয়ন ৫ কিলোমিটার, বিভিন্ন স্থানে সিসি দ্বারা উন্নয়ন ২ কিলোমিটার, বিভিন্ন স্থানে ৫টি স্কুলের নতুন ভবন নির্মাণ, বিভিন্ন স্থানে ১২ টি কালভার্ট নির্মাণ, ২ কিলোমিটার বিভিন্ন স্থানে ২৫টি ড্রেন নির্মাণ, স্বাস্থ্য কমপ্লেক্স সংষ্কার। মাতৃকালীন ভাতা: ১৫৪টি, বিধবা ভাতা: ৪২টি, বয়স্ক ভাতা: ৯০০টি (প্রায়), জি আর কার্ড: ৮০৮টি, ভিজিডি: ১০০টি, প্রতিবন্ধী ভাতা ৪০০টি (প্রায়)।
তিনি বলেন, রাজনীতি করে, চেয়ারম্যান হয়ে বিত্তবান হওয়ার কোন ইচ্ছা আমার নেই। আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি ইউনিয়নের জনগণকে নিয়ে সকল উন্নয়ন এবং অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা। জনসেবায় নিজেকে বিলিয়ে দেওয়াই আমার মূল লক্ষ্য ও জবাবদিহিতা মূলক পরিষদ গঠন করা।







মন্তব্য করুন