চট্রগ্রামে বিশ্বকলোনি এলাকায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

0
25

নগরে একটি বাসা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল রাত সাড়ে ১২টার দিকে আকবরশাহ থানাধীন বিশ্বকলোনি এলাকার জি-ব্লক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

আকবরশাহ থানার ডিউটি অফিসার এসআই জামাল হোসেন বলেন, বিশ্বকলোনি এলাকার জি-ব্লক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়। বয়স অনুমানিক ২২ বছর। এখনো পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। শরীরের বিভিন্ন স্থানে এবং গলায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মরদেহের পরিচয় শনাক্তকরণ পক্রিয়াধীন আছে বলে জানান আকবরশাহ থানা কতৃপক্ষ।