
এ.এইচ রিপন কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় মহেশখালী মহাসড়কে পৌরসভা বাটাখালী এলাকায় সিএনজি-টমটমের মুখোমুখি সংঘর্ষে ৯জন আহত হয়েছে।

সাধারণ জনগণ এর সহযোগীতায় যাত্রীদের উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতদের মধ্যে এক পরিবারের তিনজন তারা হলেন উপজেলার রামপুর স্টেশনের বাসিন্দার সাইফুল ইসলাম (৩৭)পিতাঃআলী হোসেন, তার মেয়ে ও স্ত্রী। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পৌরসভা বাটাখালী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে । এসময় ঘটনাস্থল হতে সাধারণ জনগণহ উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়,চকরিয়া-মহেশখালী সড়কের বাটাখালী এলাকায় সিএনজি-টমটম মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই যাত্রী ড্রাইভার হতাহত হয়। তন্মধ্যে সিএনজি ও টমটমের ড্রাইভারের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যালে রেফার করা হয়।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জুয়েল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।





