
রবিন মিয়া, স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক অ্যালামনাই এসোসিয়েশন এর উদ্যোগে সংগঠনের সকল সদস্য,ব্যক্তি,প্রবাসী ও অন্যান্য সকলের আর্থিক সহযোগিতায় ক্যান্সার আক্রান্ত সাবেক ছাত্র মোঃ মঞ্জুরুল হকের নিকট নগদ ১,৩৪,২৩৭/-(এক লক্ষ চৌত্রিশ হাজার দুইশত সাঁইত্রিশ ) টাকা হস্তান্তর করা হয়।
বি.বাড়িয়া সরকারি পলিটেকনিক এর সকল শ্রদ্ধেয় স্যার বৃন্দও ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক অ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মাসুম মিয়া স্যার,সাধারন সম্পাদক মো:এমরানুল ইসলাম(ইমন) স্যার মো:তোফাজ্জল হক স্যার,অর্থ সম্পাদক সজল চন্দ দাস স্যারদের নেতৃত্বে ও এস.কে ওনিরোধা ইসলাম, মোঃ তারেক উজ্জামান, এইচ রুবেল হোসেইন, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মাহমুদুল হাসান বুলবুল, যুবায়েদ উদ্দিন রাহুল, মোঃ দেলোয়ার হোসন দেলোয়ার, ফরহাদ, নাসরিন সুমি, মমিন আহমাদ, সাইফুল ইসলাম, মোল্লা টিপু, আবু বকর ,হিসামুল ইসলাম আর্থিক,শারীরিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন ।
সবাই আল্লাহ তালা কাছে দোয়া চেয়েছে যেন মোঃ মঞ্জুরুল হক সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন।





