
আরিফুল ইসলাম: পার্বত্য চট্টগ্রামের গণ-মানুষের নেতা হিসেবে পরিচিত রাঙ্গামাটি ২৯৯নং আসনের মাননীয় সাংসদ জননেতা দীপংকর তালুকদার এমপি’র পক্ষ থেকে আজ নানিয়ারচর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং নানিয়ারচর থানাকে
শুভেচ্ছা পত্র তুলে দেন নানিয়ারচর উপজেলার দায়িত্বরত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও এমপি প্রতিনিধি ইলিপন চাকমা । এসময় এমপি মহোদয়ের প্রেরিত শুভেচ্ছা পত্র গ্রহণ করেন, নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা মহোদয়,নানিয়ারচর উপজেলা প্রশাসনের ইউএনও শিউলি রহমান তিন্নী ও ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার এবং নানিয়ারচর থানার ওসি সাব্বির রহমান ।
ইলিপন চাকমা নানিয়ারচর উপজেলা বাসিকে সমান ভাবে আমন্ত্রণ জানান। এ সময় সদস্য সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





