গজারিয়ায় এক ইউপি সদস্য কে আটক করে আরেক ইউপি সদস্যের সঙ্ঘবদ্ধ দল লক্ষ টাকা ছিনতাই অভিযোগ।

0
10

মোঃখায়রুল ইসলাম হৃদয়.
স্টাফ রিপোর্টার (মুন্সিগঞ্জ).

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম আরমান সিকদারের গাড়ি আটক করে ভবেরচর ইউনিয়ন পরিষদের সদস্য শাহাজাদা সহ তার সাথে থাকা মদ্যপানরত তার ১২/১৪ জনের সঙ্ঘবদ্ধ চক্র।

জানা যায়,গত ১৪ অক্টোবর রাত আনুমানিক রাত ৯ ঘটিকার সময় ব্যবসায়ী কাজ শেষে টেংগারচর ইউনিয়ন পরিষদের সদস্য ৩নং টেংগারচর গ্রামের মেম্বার আরমান সিকদার বাড়ির উদ্দেশ্যে ভবেরচর ইউনিয়নের আওতাধীন টেংগারচর ইউনিয়ন গামী আনারপুরা সাকিনস্থ এলাকায় আসিলে তার গাড়ির ড্রাইভার কে সিগন্যাল দিলে সফিকুল ইসলাম আরমান শিকদার গাড়ি থেকে নেমে অভিযোগে ২নং বিবাদী ওসমান কে গাড়ি থামানোর কারন জানিতে চাইলে ভবেরচর ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাদা সহ ওসমান,আক্তার আরো অজ্ঞাতনামা ১০/১২ জন তাদের গাড়ি ঘিরে ফেলে।তখনি আমার গাড়ির ড্রাইভার আমজাত কে তারা এলোপাতাড়ি ভাবে মারতে থাকে।তখন আমি আমার গাড়ি ড্রাইভার কে রক্ষা করিতে এগিয়ে আসিলে আমাকে ও তারা এলোপাতারি মেরে নীলা ফুলা জখম করে।আমাকে মারার একপর্যায়ে ১ নং বিবাদী ভবেরচর ইউনিয়ন পরিষদের সদস্য ২নং ওয়ার্ডের সদস্য শাহজাদা এবং ২নং বিবাদী ওসমান আমার পরিহিত জিন্স প্যান্ট এর পিছনের বাম পকেটে ব্যবসায়ী কাজে রাখা ১লক্ষ টাকা ছিনিয়ে নেন।তাদের সকলের বাড়ি ভবেরচর ইউনিয়নের আওতাধীন আনারপুরা বাড়ি।তখন রাত্র আনুমানিক ৯টা বাজায় তাতখনিক কেউ ছিলোনা পরে আমাকে এবং আমার গাড়ির ড্রাইভার কে এলোপাতাড়ি মারিতেছিলো তখন আমাদের চিকিৎসা শোনে আসে পাশের দোকানে থাকা লোক এসে আমাদের উদ্ধার করেন।টেংগারচর ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলাম আরমান সিকদার ও তার গাড়ির ড্রাইভার প্রাথমিক চিকিৎসা নিয়ে ১৫ তারিখ আরমান সিকদার নিজে থানায় গিয়ে একটি অভিযোগ জমা করেন।শফিকুল ইসলাম আরমান সিকদার জানান শাহজাদা সহ তার চক্রের সকলে সে সময় মদ্যপান রত নেশাগস্ত ছিল।

অভিযুক্ত ইউপি সদস্য শাহজাদা জানান আমার এলাকায় গাড়ি ওভারটেক করাকে কেন্দ্র করে তর্কবিতর্ক ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পাঁচটি দোকান ১৫ থেকে ২০ জন লোক উপস্থিত ছিল । টাকা নেয়ার বিষয়টি ভিত্তিহীন ।

এ বিষয়ে গজারিয়া থানার এস আই সুজিত জানান অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে । ইউপি সদস্য শফিকুল ইসলাম আরমান এর সাথে হাতাহাতি ঠেলা ধাক্কা হয়েছে । টাকা নেওয়ার বিষয়টি ঘটনাস্থলের আশেপাশের লোকজন অবগত নেই।