লোহাগড়ায় শিক্ষক জাহিদুল ইসলামের নামে মিথ্যা অভিযোগ

0
22

লোহাগড়া-নড়াইল, প্রতিনিধিঃ

“লোহাগড়ায় শিক্ষক জাহিদুল ইসলামের নামে মিথ্যা অভিযোগ ষড়যন্ত্র করে মাদরাসার প্রধান হতে চায় ইমরান”

নড়াইলের লোহাগড়া উপজেলার এগারনলী দারুল কোরআন নূরানী হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানার মুহ্তামিম জাহিদুল ইসলামের বিরুদ্ধে শিশুদের বলৎকার করার মিথ্যা অভিযোগ উঠেছে। আসলে মোঃ ইমরান হুসাইন মাদরাসার প্রধান হওয়ার জন্য মিথ্যা বানোয়াট সংবাদ তৈরী করে এলাকার লোকের নিকট প্রচার করছে। এলাকাবাসী ও মাদরাসার সভাপতি মোঃ ইউনুছ হোসেন জানান ইমরান মাদরাসায় ক্লাশ না নিয়ে বিশ্রাম কক্ষে বেশিরভাগ সময় শুয়ে থাকে এ নিয়ে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম তাকে রাগ করেন। এই কারনে সে মাদরাসার একজন ছাত্রকে মিথ্যা প্রলোভন দেখিয়ে জাহিদুল ইসলামের নামে মিথ্যা খবর ছড়িয়েছে। ইমরান মিথ্যা তথ্য দিয়ে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও একটি অনলাইন পত্রিকায় প্রকাশ করেছে। এলাকাবসী এই মিথ্যা ঘটনার তিব্র নিন্দা জানিয়েছেন। মাদরাসা কমিটির দাবী এই মিথ্যা সংবাদ থেকে সরে এসে মাদরাসাটি পুনারায় চালু হলে কোমলমতি শিশুরা এখানে সুন্দরভাবে লেখাপড়া শিখে কুরআনের হাফেজ হয়ে সমাজের উপকার করবে।