
মোঃ সজীব, রূপসা প্রতিনিধিরূ: পসার নৈহাটী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগ বঙ্গবন্ধু শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা করেছে।

ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালাম শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকের শেখের পরিচালনায় গত ৮ আগস্ট বিকাল সাড়ে ৫টায় বৃহত্তর খুলনা ডকইয়ার্ড শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ—সভাপতি মোঃ আরিফুর রহমান মোল্লা, নৈহাটী আ’লীগের সাধারণ সম্পাদক ও পরিষদ চেয়ারম্যান
মোঃ কামাল হোসেন বুলবুল, ইউনিয়ন আ’লীগ নেতা মোঃ আমির আলী শেখ, হেকমত সরদার, আবজালুল হক, শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুজ্জামান তানভীর প্রধান, ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম খান, মোস্তাক শেখ, সুমন কবীর গাজী, মাসুম কবীর সবুজ, মোঃ কামাল খান, আলী আকবার শেখ, হাসান খান, যুবলীগর যুগ্ম আহবায়ক মোঃ মহিদুল শেখ, মহিদ সরদার, শরীফ শেখ আকাশ, জিয়াউল হাসান অভি, নাঈম হাসান, এমডি আহাদ প্রমূখ।
সভায় ১৫ আগস্ট উদযাপন উপলক্ষ্যে মোঃ আমির আলী শেখকে আহবায়ক ও সিদ্দিকুর রহমান সিদ্দিককে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়।





