
রূপসা প্রতিনিধিঃ জীবনের জন্য প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর মাধ্যমে শিশু শ্রম থেকে প্রত্যাহিত ২৬ জন শিশুর পরিবারের মধ্যে আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য মুদি মালামাল ও কাপড় বিতরণ করা হয়।

এ অনুষ্ঠান গত 20 আগষ্ট বেলা ১২ টায় শিমুল শিশু বান্ধব শিখন ও বিনোদন কেন্দ্র, বাগমারা, রূপসা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড ভিশন বাংলাদেশ জীবনের জন্য প্রকল্পের ম্যানেজার মাসুদুর রহমান,প্রজেক্ট অফিসার মিলি সরকার,ভিলেজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ বেনজীর হোসেন ও ফ্যাসিলিটেটর বৃন্দ।
৮ জন শিশুর পরিবারকে মুদির ব্যবসার মালামাল দেওয়া হয়।যার মধ্যে ছিল ২৫ কেজির ৫বস্তা চাউল,আধা কেজির ১০০প্যাকেট লবণ,৮০ প্যাকেট চিড়া,৩০প্যাকেট মুসুর ডাউল,১লিটারের সয়াবিন তেল ৩০ টি। এবং ১৮জনকে কাপড়ের ব্যবসার মালামাল দেওয়া হয়।
যার মধ্যে ছিল ম্যাক পপলিন ৩০গজ,চায়না ভয়েল ২০ গজ, থ্রি-পিচ ২০ টি, প্রিন্ট শাড়ি ২০ টি,পাকিজা ফেব্রিক্স ৬০ গজ,লুঙ্গি ১৩ টি। এছাড়াও খুলনায় ৩টি শিশু বান্ধব কেন্দ্রে গত ১৮ আগষ্ট কারিতাস অফিসে ৩৯ জনকে মুদি মালামাল ও ৩৯ জনকে কাপড়ের মালামাল দেওয়া হয়।





