
সজীব রূপসা প্রতিনিধিঃ
রূপসায় বিশিষ্ট সমাজসেবক ও গরীবের পরম বন্ধু খুলনা সরকারী মহিলা কলেজের অধ্যাপক আহমেদুল কবির চাইনিজ স্যারের ব্যক্তিগত উদ্যেগে মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন দুঃস্থ,অসহায় মানুষের মাঝে তৃতীয় পর্যায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদ উল আযহা কে সামনে রেখে আজ 2৪জুলাই সোমবার সকাল ১১ টায় রূপসা উপজেলার বি আর ডিবি অফিসের সামনে এ খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। অধ্যাপক আহমেদুল কবির চাইনিজ বলেন, এবছর মহামারী করোনা সংকটের ৩য় পর্বে কিছু সমস্যাগ্রস্ত মানুষকে উপহার হিসেবে খাদ্যসামগ্রী প্রদানের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে পেরে নিজে ভাগ্যবান মনে হচ্ছে । এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টিএসবি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান কবির প্যারিস, উপজেলা আ’লীগের সদস্য ও ইউপি মেম্বর মঈনউদ্দিন শেখ, কাজদিয়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জুলফিকার আলী,যুবলীগ নেতা মোঃ ইমন শেখ,রন্জু হালদার,ডা: মোস্তাফিজুর রহমান, মোঃ আল আমীন শেখ, মোঃ সবুজ মোড়ল, ফৌরদাউস শেখ প্রমূখ। এ সময় ৩ শতাধিক পরিবারের মাঝে চাউল,আটা, ডাউল,তেল,আলু,সেমাই,চিনি,লবণ ইত্যাদি খাদ্য সমগ্রি দেওয়া হয়। উল্লেখ্য, এর আগে অসহায় মানুষের কষ্টের কথা বিবেচনা করে প্রথম ও দ্বিতীয় ধাপে ৬ শত ৫০ টি পরিবারকেও খাদ্য সামগ্রী সহায়তা করেছেন। শিক্ষানুরাগী ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব অধ্যাপক আহমেদুল কবির চাইনিজ সবসময় গবীব, দুঃখি ও অসহায় মানুষের কল্যাণে নিজে প্রসারিত করে রেখেছেন।





