রূপসায় চলমান লক ডাউনের প্রথম দিনে এসিল‍্যান্ডের অভিযান ও জরিমানা আদায়

0
13

সজীব শেখ, রূপসা প্রতিনিধিঃ

দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় সরকার লক- ডাউনের পথে হাঁটছে। কিন্তূ দেশের মানুষের ধর্মীয় অনুভূতির কথা বিবেচনা করে সরকার চলমান লক-ডাউন ঈদ-উল- আযহাকে সামনে রেখে এক সপ্তাহের জন্য তুলে নিয়েছিল। ঘোষণা করা হয়েছিল ২৩ জুলাই থেকে ৬ আগষ্ট পযর্ন্ত ১৪ দিনের কঠোর লক-ডাউন। তাই প্রথম দিনেই সদ্য সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি প্রাপ্ত, রূপসা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল্লাস করানা স্বাস্থ্য বিধি উপেক্ষা করা অসচেতন ও আতেল শ্রেণীর কিছু লোকদের মাস্ক ব্যবহার না’করার, লক-ডাউনে সরকারি আদেশ অমান্য করার দায়ে ও বিশেষ এ লক-ডাউনকে সর্বাত্বক করার জন্য রূপসা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় ১২টি মামলায় ২০ জনকে দন্ডিত করে ৯ হাজর ৪ শত টাকা জরিমানা করা হয়।