মোংলায় গাঁজাসহ দম্পতি গ্রেফতার

0
19

আবুল হাসান বাগেরহাট জেলা প্রতিনিধি, বাগেরহাটের মোংলায় প্রায় ২ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।মোংলা ফেরিঘাট সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মোংলায় গাঁজাসহ দম্পতি গ্রেফতার
মোংলায় গাঁজাসহ দম্পতি গ্রেফতার

আটককৃতরা হলেন, মোংলার সিগন্যাল টাওয়ার এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের পুত্র আরিফুল ইসলাম(২৪) ও তার স্ত্রী ফারজানা আক্তার(১৯)।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, “মাদক বিরোধী অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে ১কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয় ।

ইতিপূর্বে মোংলা থানায় তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।রবিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক তাদেরকে বাগেরহাট আদালতে পাঠানো হবে”।