
মোঃ শাহাদত হোসাইন, মাগুরা জেলা প্রতিনিধি: সারাদেশে করোনা মহামারী ভয়াবহ রুপ ধারণ করায় জনমনে সচেতনতা আনার জন্য মাগুরায় “মাস্ক পরলেই বিস্কুট” নামে স্বাস্থ্য সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে মাগুরা জেলা যুবলীগ। 
আজ বেলা ১২টায় শহরের চৌরঙ্গীমোড় এলাকায়, ভায়নার মোড় এলাকায় এবং ঢাকারোড এলাকায় এসব কার্যক্রম করা হয়। এসময় জেলা ছাত্রলীগ ও যুবলীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় মাস্ক পরা ব্যক্তিদের মাঝে বিস্কুট বিতরণ করা হয়।
এবং যারা মাস্ক পরিহিত ছিল না তাদের বিনামূল্যে মাস্ক দেওয়া হয়। তাছাড়াও তারা মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন এবং স্বাস্থ্য সচেতনতা মূলক নানরকম দিকনির্দেশনা মূলক কথা বলেন।





