মাগুরার শ্রীপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা এর জন্মদিন পালিত এবং সেলাই মেশিন বিতরণ।

0
42

মোঃ শাহাদত হোসাইন, মাগুরা জেলা প্রতিনিধি। মাগুরা জেলার শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

মাগুরার শ্রীপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা এর জন্মদিন পালিত এবং সেলাই মেশিন বিতরণ।
মাগুরার শ্রীপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা এর জন্মদিন পালিত এবং সেলাই মেশিন বিতরণ।

কর্মসূচির মধ্যে ছিল আলোচনাসভা, সেলাই মেশিন বিতরণ ও দোয়া অনুষ্ঠান ।সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ও ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানমালা বিটিভি’র মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ, ওসি (তদন্ত) বোরহান উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, কৃষি অফিসার সালমা জাহান নিপা, উপজেলা প্রকৌশলী রাশেদুল হাসানসহ আরোও অনেকে।

আলোচনাসভা শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার ৬’জন অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও নগদ মোবাইলের মাধ্যমে ২ হাজার করে টাকা প্রদান করা হয়।