

শুভ মন্ডল- খুলনা প্রতিনিধি:
(বিডিইআরএম)দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কমিটি খুলনা জেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ২ টায় বটিয়াঘাটা কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন দলিত জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে,আর দলিত জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নিয়ে আসার জন্য নাগরিক উদ্যোগের সহযোগিতার সব সময়ই সাথেই আছে।
দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কমিটির খুলনা জেলা শাখার সভাপতি সুব্রত কুমার মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র গাইন,বিশেষ অতিথি ছিলেন মনোরঞ্জন মন্ডল চেয়ারম্যান ২ নং বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদ,বিশেষ অতিথি আরও উপস্থিত ছিলেন,এ্যাডঃ প্রসেনজিৎ দত্ত,(সলিসিটর ইংল্যান্ড),সভাপতি গীতা ফাউন্ডেশন, সভাপতি সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটি খুলনা শাখা,আরও বিশেষ অতিথি ছিলেন দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নব নির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক (সাংবাদিক)নিশিত রঞ্জন মিস্ত্রী,শেখ মোঃ মোস্তাফিজুর রহমান,কৃষক লীগ নেতা,জিএম শারাফাত হোসেন রানা, আওয়ামী যুবলীগ নেতা,লিপিকা জোয়াদ্দার,নবনির্বাচিত ইউপি সদস্য ১,২,৩ সংরক্ষিত আসন ২ নং বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদ,জয়দেব দাস সভাপতি দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কমিটি বটিয়াঘাটা শাখা,জয়ন্ত কুমার দাস সাংগঠনিক সম্পাদক বিডিইআর এম বটিয়াঘাটা উপজেলা শাখা,পলাশ কুমার জোদ্দার (অফিস সহকারী)স্বরসতী রানী দাস,পরিনীতা দাস,





