
প্রান্ত সরকার, দৌলতপুর প্রতিনিধি:
খুলনা জেলার রূপসা থানার অন্তর্গত শিয়ালি গ্রামে যে দুঃখ জনক সাম্প্রদায়িক ঘটনা ঘটে তাতে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং সান্ত্বনাদেন খুলনা ৬ আসনের সাংসদ সদস্য আখতারুজ্জামান বাবু।

তিনি বলেছেন, হিন্দু- মুসলিম দীর্ঘদিনের সম্পর্ককে নষ্ট করার জন্য একদল সাম্প্রদায়িক গোষ্ঠী শিয়ালিতে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক চেতনার। তিনি আরও বলেন কোন ধর্মে কোন জাতির উপর হামলা করার বিধান নাই। এই দুষ্কৃতকারীদের অতিসত্ত্বর আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
গত ১৩ ই আগস্ট খুলনা ৬ আসনের মাননীয় সাংসদ সদস্য বাবু যে মতবিনিময় সভা করেন তাতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা, থানার অফিসার্স ইন চার্জ সরদার মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি গণেশচন্দ্র পাল সহ অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ।





