দূর্ঘটনায় হাত হারানো ব্যাক্তির পাশে যুব অধিকার পরিষদ।

0
28

মোঃ শাহাদত হোসাইন, মাগুরা জেলা প্রতিনিধি:ট্রলি দুর্ঘটনায় হাত হারানো সাগর সরদারের পাশে বাংলাদেশ যুব অধিকার পরিষদ মাগুরা জেলা শাখা।

দূর্ঘটনায় হাত হারানো ব্যাক্তির পাশে যুব অধিকার পরিষদ।
দূর্ঘটনায় হাত হারানো ব্যাক্তির পাশে যুব অধিকার পরিষদ।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে দরিদ্র সাগর সরদার কে নগদ অর্থ সহায়তা প্রদান করে, জেলা যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ।উল্লেখ্য গত ২১/০৮ /২১ ইং তারিখে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বড়রিয়া মেলা সংলগ্ন ধোয়াইল, নহাটা রোডে মারাত্মক ট্রলি দুর্ঘটনায় ঘটনা স্থলে মারা যায় তিতাস নামের এক যুবক। উক্ত ঘটনায় সাগর মারাত্মকভাবে আহত হয়।

আহত অবস্থায় প্রথম মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকগন তার অবস্থা বিবেচনা করে অপারেশনের মাধ্যমে একটি হাত কেটে ফেলতে বাধ্য হন।

 

সাগর সরদার বড়রিয়া গ্রামের হতদরিদ্র ভ্যানচালক জনাব আলী সরদারের ছেলে। এসময় উপস্থিত থেকে সাগরের মায়ের হাতে টাকা হস্তান্তর করেন মাগুরা জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক পল্লী চিকিৎসক ডাঃ জামাল উদ্দিন, সৈয়দ এজাজ আহমেদ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মহম্মদপুর উপজেলার যুগ্ম আহবায়ক বায়জিদুর রহমান কার্যকরী সদস্য হুসাইন আহমেদ, সুমন, রাজিব সহ অন্যরা।