
আক্তার মাহমুদ (যশোর): ব্যক্তিগত তহবিল থেকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪টি অক্সিজেন কনসেনট্রেটর (ডুয়াল চ্যানেল) প্রদান করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির নাছির উদ্দিন ।

সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এস.কে. রাজিবুল ইসলাম এর হাতে এসব তুলে দেয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃমাহবুবুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান, লুবনা তাক্ষী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ মুস্তাফিজুর রহমান মুসা প্রমূখ।





